শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন নিপীড়নবিরোধী সেল গঠন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ফেব্রæয়ারি) সকাল ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখা। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সহ সভাপতি হাছিব আহমেদ।
সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিবের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জান্নাত নিপু, পাঠচক্রবিষয়ক সম্পাদক নাহিদ ইসলাম, অর্থ সম্পাদক জান্নাত পায়েল প্রমুখ। সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সমন্বয়ক দেওয়ান আবদুর রশিদ নীলু।
মানববন্ধনে নেতাদের অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়িত বিরোধী সেল গঠন করাসহ ধর্ষণের রাজনৈতিক ক্ষমতা উৎক্ষাতে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানায়।
