ঢাকা রবিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে সরকারি অফিসে প্রকাশ্যে হিসাবরক্ষণ কর্মকর্তার ধূমপান

সামীর আল মাহমুদ ঝালকাঠি প্রতিনিধি
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

সরকারি অফিসে বসে প্রকাশ্যে হিসাবরক্ষণ কর্মকর্তার ধূমপান
ঝালকাঠিতে নলছিটি উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আহসান কবীরের বিরুদ্ধে সরকারি অফিসে নিজ কার্যালয়ে বসে ধূমপান করার অভিযোগ উঠেছে ।
সেবা গ্রহীতারা এই অভিযোগ করে।এরপরে
সম্প্রতি অফিসে বসে মো. আহসান কবীরের প্রকাশ্যে ধূমপান করার ২ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায় চেয়ারে বসে প্রকাশ্যে ধূমপান করছেন হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান কবীর।
এসময় তার সামনে এক ব্যক্তি বসা ছিলেন ও ফাইল নিয়ে দুই ব্যক্তি দাঁড়ানো। আহসান কবীর এক হাতে কম্পিউটারের কিবোর্ড চাপছেন অন্য হাতে সিগারেট টানছেন।

জানা গেছে, নিজ কার্যালয়ে বসেই নিয়মিত একের পর এক সিগারেট টানেন তিনি। প্রায় সময় তার এক হাতে থাকে সিগারেট, অন্য হাতে সই করেন সেবা গ্রহীতাদের ফাইলে। মূলত অফিসের বড় কর্মকর্তা হিসেবে অফিসে বসেই ধূমপান করেন তিনি।
অফিসের কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়না।

এদিকে অফিসে বসে প্রকাশ্যে ধূমপানের কারণে ক্ষোভ প্রকাশ করেন সেবা গ্রহীতা ও সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে সচেতন মহলে।

নাম প্রকাশের অনিচ্ছুক একজন সেবা গ্রহীতা বলেন, আমাদের প্রায়ই উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কক্ষে যেতে হয়। অফিসে বসেই একের পর এক সিগারেট ধরান তিনি। দুর্গন্ধে তার কক্ষে যাওয়া কষ্টকর হয়। অফিসে যত লোকই থাকুক, তিনি সবার সামনেই ধূমপান করেন। এটা তার নিত্যদিনের অভ্যাস।

এ বিষয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীব বলেন, আমি তো রাস্তায় বা বাইরে ধূমপান করতে পারি না তাই অফিস টাইমের পর অফিসে বসে ধূমপান করেছি। এটা আমার ভুল হয়ে গেছে। আমি আমার ডিপার্টমেন্টকে জানিয়েছি।

এ বিষয়ে বরিশাল ডেপুটি ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস মো. সাজ্জাদ হোসেন বলেন, অফিস কক্ষে প্রকাশ্যে ধূমপান করার ঘটনায় তাকে লিখিতভাবে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন....