ঢাকা সোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

এন এইস সোহান কুষ্টিয়া জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া এর অভিযানে হাসপাতাল হতে চাঞ্চল্যকর চুরি যাওয়া নবজাতক উদ্ধার ও সংঘবদ্ধ চক্রের দুই আসামি গ্রেফতার।
 গত ০৭ ফে্ব্রুয়ারি   দুপুর ২.৪০  মিনিটে  কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের এক অজ্ঞাত নারী সদস্য ৪৮ ঘন্টা বয়সী নবজাতক আরিয়ান(যার পিতা-মোঃ দীপু মন্ডল)কে চুরি করে পালিয়ে যায়। ঘটনার দিন ঐ অজ্ঞাতনামা বোরকা পরা নারী শিশুটির নানীর সাথে সখ্যতা গড়ে তুলে কোলে নেয় এবং সু-কৌশলে শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে অটোরিকশা যোগে পালিয়ে যায়। উক্ত নবজাতক চুরির ঘটনাটি মিডিয়াসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে শিশুটির বাবা বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-১৭, তারিখঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ধারা-২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ১০ (২)/৮(১)। নবজাতকটি চুরি হওয়ার পরপরই র‌্যাব শিশুটিকে উদ্ধার ও উক্ত ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে ব্যাপক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
 এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, জনাব মোঃ মারুফ হোসেন পিপিএম, মহোদয়ের দিকনির্দেশনায় সিপিসি-১, র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প এর একটি আভিযানিক দল বিশেষ সোর্স, ঐ অজ্ঞাতনামা নারীর গতিবিধি ও অত্র এলাকার সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে গত ১১ ফেব্রুয়ারি  রাত ৮ টার সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম মোল্লাপাড়ায় অভিযান পরিচালনা করে নবজাতক আরিয়ানকে সুস্থ স্বাভাবিক অবস্থায় উদ্ধার করে এবং উক্ত চাঞ্চল্যকর নবজাতক চুরির ঘটনার প্রধান আসামী মোছাঃ পলি আরা খাতুন (২০), স্বামী-মোঃ হানিফ, ও মোছাঃ মাফুজা (৪০), স্বামী-মোঃ আশরাফুল ইসলাম, উভয় সাং-গোয়ালগ্রাম (মোল্লাপাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে হাতেনাতে গ্রেফতার করে।
সংবাদটি শেয়ার করুন....