বরগুনার বেতাগীতে পূর্ব কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন পর্যায়ে দুইদিন ব্যাপি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফ্রেরুয়ারি) সকাল ১০ ঘটিকায় উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে এর উদ্বোধন করেন, বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম রব শুক্কুর।
প্রতিযোগিতার সদস্য সচিব প্রধান শিক্ষক সুমল চন্দ্র মন্ডলের এর সঞ্চালনায় এসময় উপজেলা প্রাথমিক শিক্ষক সিমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আ: মন্নান, বুড়ামজুমদার ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার হাওলাদার, আওয়ামী লীগ নেতা মো: আলমগীর হোসেন, মিরাজ খান ও আবুল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে শুক্রবার বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
