ঢাকা বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে বরগুনা জেলা প্রশাসকের পরিদর্শন অবৈধস্থাপনা দ্রæত সরিয়ে ফেলার নিদের্শনা

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

বরগুনা জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম বেতাগীতে পরিদর্শন করেন। বৃহস্পতিবার (১৫ ফ্রেরুয়ারি) দুপুরে এ সময় এস.এস.সি পরীক্ষাকেন্দ্র, বেতাগী পৌরসভা, উপজেলা ভ’মি অফিস, বেতাগী থানা ও বাজার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বাজারের অবৈধস্থাপনা দ্রæত সরিয়ে ফেলার নিদের্শনা দিয়েছেন।
পৌর মেয়রের কার্যালয় মতবিনিময়কালে বেতাগী পৌরসভার মেয়র আলহাজ¦ এবিএম গোলাম কবির পৌরসভার উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে তাকে অবহিত করেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মাকসুদুর রহমান ফোরকান ও উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আহমদ, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) বিপূল সিকদার, বেতাগী থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে বেতাগী বাজার পরিদর্শনকালে জেলা প্রশাসক স্থানীয় প্রশাসনকে পৌর শহরের প্রাণকেন্দ্র খাসকাচারি মাঠে ভুমি অফিসের জমিতে গড়ে ওঠা অবৈধস্থাপনা দ্রæত সরিয়ে ফেলার নিদের্শনা দেন।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আহমদ বলেন, যাতে এখানকার বাসিন্দারা পরিচ্ছন্ন, সুন্দর ও মনোরম পরিবেশে বসবাস করতে পারেন এজন্য জেলা প্রশাসক মহোদয় শহরের অবৈধস্থাপনা দ্রæত সরিয়ে ফেলার নিদের্শনা দিয়েছেন। তার নিদের্শনা বাস্তবায়নে ইতোমধ্যে আমরা খাসকাচারি মাঠের অবৈধস্থাপনা অপসারণের জন্য স্থানীয় দখলকারী ব্যবসায়ীদের নিদের্শ দিয়েছি।

সংবাদটি শেয়ার করুন....