ঢাকা সোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে সাংবাদিককে মারধর, টাকা ছিনতাই, গ্রেফতার ১

সামীর আল মাহমুদ  ঝালকাঠি প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠিতে দৈনিক ভোরের কাগজ পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি  আব্দুল মন্নান তাওহীদকে মারধর করে নগদ ৭০ হাজার  টাকা টাকা ছিনতাই করা হয়েছে।এই ঘটনায় পৌর শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার বাসিন্দা মনির হোসেন (৪৮)ওরফে পান মনির নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

লিখিত অভিযোগে সাংবাদিক মন্নান তাওহীদ জানান, আসামি মনিরের সঙ্গে আগে থেকেই ব্যবসায়িক বিষয় নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জেরে গত ১২ ফেব্রুয়ারি সকালে  মনির আমাকে বাসা থেকে পানি উন্নয়ন বোর্ডের সামনে আসতে বলেন। আমি সেখানে আসলে মনির লোকজন নিয়ে আমাকে ঘাড় ধরে ধাক্কা মারতে মারতে একটি  চায়ের দোকানের ভেতর ঢুকিয়ে দোকানের ঝাপ আটকিয়ে অবরুদ্ধ করে। এরপর হাতে থাকা রড দিয়ে আমাকে মারধর করতে থাকে। এসময়  আমার পাঞ্জাবির পকেটে থাকা পানি উন্নয়ন বোর্ডের অফিস ভবনের রং কেনার জন্য রাখা  ৭০ হাজার  টাকা ছিনিয়ে নিয়ে যায়।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন,
মনিরকে সকালে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....