ঢাকা মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর
শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়নবাসী 

কুমারখালী উপজেলার পুনঃরায় শ্রেষ্ঠ ইউপি  চেয়ারম্যান এনামুল হক মনজু

এন এইস সোহান কুষ্টিয়া জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া কুমারখালী উপজেলার  সেরা ইউপি চেয়ারম্যান হলেন ৬ নং চাঁপড়া ইউনিয়নের  জনগনের ভোটে নির্বাচিত চেয়ারম্যান এনামুল হক মন্জু। ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমিটির সভার সংখ্যা এক বছরের সেবা সপ্তাহ উপলক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক বিশেষ কার্যক্রম গ্রহন,পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, কৌশর কালিন স্বাস্থ্যসেবা ও পুষ্টি গ্রহনে , উদ্বুদ্ধ করনের উদ্বোক গ্রহন। ইউ এইচ এন্ড এফ ডাব্লিউ সি এর উন্নয়ন কাজের অবদান ( ১) বছরে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় অংশ গ্রহন এর উপরে চাঁপড়া ইউনিয়নের চেয়ারম্যান সম্পুর্ন সঠিক সময়ে শতভাগ  কাজ সঠিক নিয়মে করার কারনে মোট চারটি পয়েন্টে তিনি শ্রেষ্ট ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন।
এ বিষয়ে ৬ নং চাঁপড়া ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান  এনামুল হক মন্জু বলেন ,এ বিজয় শুধু আমার না এটা আমার পরিষদের সকল সদস্য কর্মকর্তা কর্মচারী ও আমার প্রানের ইউনিয়নের সকল জনগনের সহযোগিতার কারনে এই অর্জন সম্ভব হয়েছে, আমার এই অর্জন আমার ইউনিয়নের জনগনের অর্জন তাই আমি সকল পেশার মানুষের কাছে আবার নতুন করে ঋণী হয়ে গেলাম। আমি যেন সব সময় এই সকল জনগনকে সঙ্গে করে কাজ করতে পারি এই কামনা ও দোয়া চাই সকলের প্রতি।
এদিকে জননন্দিত চেয়ারম্যান এনামুল হক মনজু কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাপড়া ইউনিয়নের জনগণ।
সংবাদটি শেয়ার করুন....