ঢাকা শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে নজড় কাড়ছে‘ভ্রাম্যমান হেলিকপ্টার রেস্টুরেন্ট’

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

ভ্রাম্যমান হেলিকপ্টার রেস্টুরেন্ট, পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জ ঘুরে এবারে পৌঁছেছে দেশের উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী উপজেলায়। পৌঁছার পর স্থানীয়দের নজড় কাড়ছে ও আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে দাঁড়িয়েছে এটি।

শনিবার (২৪ ফ্রেরুয়ারি) দুপুরে বেতাগী পৌর এলাকার পুরাতন ম্যাজিষ্ট্রেট আদালত ভবন এলাকায় মাঠের মধ্যে ঠাঁই দাঁড়িয়ে আছে একটি হেলিকপ্টার। এটি দেখতে দূর-দুরান্ত থেকে ভিড় করছেন বিনোদন প্রেমীরা। কেউ ঘুরে দেখছেন হেলিকপ্টারটি কেউবা তুলছেন ছবি। ভেতরে ঢুকতেই অবাক হবেন যেকেউ। কারণ এটি আকাশচারী কোনো যান নয়, হেলিকপ্টারের আদলে তৈরি ভ্রাম্যমাণ রেস্টুরেন্ট।

ব্যতিক্রম এই হেলিকপ্টার রেস্টুরেন্টের প্রথাম যাত্রা শুরু হয়েছে গত ১৬ ডিসেম্বর পটুয়াখালীর ঝাউতলায়। যা মানুষের চাহিদা অনুযায়ী সড়কপথে বিভিন্ন জেলা ও উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছে। আর পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জ ঘুরে রেস্টুরেন্টটি বেতাগীতে পৌছার খবর ছড়িয়ে পড়তেই এক নজর দেখার জন্য দূর-দূরান্ত নারী-পুরুষ ও শিশু-কিশোর ছুটে আসতে শুরু করেছে। পাচ্ছে মানুষ বিনোদন।’

এমনই একজন দর্শনার্থী কলেজ পড়–য়া শিক্ষার্থী সাইফা আক্তার বলেন,‘এটি সব মহলে প্রশংসিত হয়েছে। বিশেষ করে বেতাগী উপজেলায় নিয়ে আসার উদ্যোগকে আমি স্বাগত জানাই। এর ফলে আমরা বিনোদন পেলাম।

পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের কাজীর হাট বাজারে ওয়ার্কশপ মিস্ত্রি মেহেদীর হেলিকপ্টারের আদলে তৈরি এবং এর পাখা ঘোরার ফলে দর্শনার্থীদের কাছে টানছে। তাকে সহযেগিতা করেন তার দুই বন্ধু আরিফ ও আল-আমিন।

শুরুর দিকে তাদের এ কার্যক্রম নিয়ে স্থানীয়রা হাস্যরস করলেও পরে পেয়েছেন বাহবা। অভাবের সংসারে মেহেদীর লেখাপড়া করা সম্ভব হয়নি। সংসারে ঘানি টানতে একটি ওয়ার্কশপে কাজ শুরু করেন এবং তখন থেকেই ভিন্ন কিছু করার চিন্তা করেন সে। একপর্যায়ে বানিয়ে ফেলেন এ হেলিকপ্টারটি।

হেলিকপ্টার নির্মাতা মো. মেহেদী হাসান বলেন, ‘বানাতে চেয়েছিলাম প্লেন। কিন্তু এতে খরচ বেশি হওয়ায় হেলিকপ্টার বানাই। অর্থ অভাবের কারণে আরিফুল ইসলাম ও আল-আমিনসহ আমরা তিন বন্ধু মিলে নির্মাণকাজ সম্পন্ন করি। হেলিকপ্টারের ভেতরে রেষ্টুরেন্টঁ বানিয়ে সারা বাংলাদেশ ঘোরার পরিকল্পনা করি এবং সে লক্ষ্যেই এটি তৈরি করেছি।’

উদ্যোক্তা মেহেদী হাসান বলেন, ‘হেলিকপ্টার রেস্টুরেন্ট’ তৈরিতে প্রায় সাত মাস সময় লেগেছে। এতে প্রায় ২০ লাখ টাকা ব্যয় হয়েছে। এ রেস্টুরেন্ট নিয়ে ৬৪ জেলায় ঘুরতে চাই আমরা তিন বন্ধু। হেলিকপ্টারের আদলে এটি তৈরি হওয়ায় এর নামকরণ করা হয়েছে ‘ভ্রাম্যমান হেলিকপ্টার রেস্টুরেন্ট’।

 

 

সংবাদটি শেয়ার করুন....