ঢাকা মঙ্গলবার , ৫ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদককে সংবর্ধনা

সামীর আল মাহমুদ ঝালকাঠি প্রতিনিধি 
মার্চ ৫, ২০২৪ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত করায় ঝালকাঠি জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি ১ আসন থেকে  ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রফিকুল ইসলাম জামাল সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় শহরের আমতলা গলি রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে ঝালকাঠি জেলা বিএনপি এসংবর্ধনার আয়োজন করে। এতে প্রধিন অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এডভোকেট বিলকিস জাহান শিরীন। জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন  বিএনপির সদর উপজেলা সভাপতি এজাজুল হক এজাজ, পৌর সভাপতি এডভোকেট নাসিমুল হাসান, বিএনপি নেতা এডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদল আহ্বায়ক শামীম তালুকদার, সদস্য সচিব এডভোকেট আনিচুর রহমান খান, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাফায়াত হোসেন সরদারসহ যুব, ছাত্র, কৃষক, স্বেচ্ছাসেবকদলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....