ঢাকা মঙ্গলবার , ১২ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরন দুটি সংগঠনের

সামীর আল মাহমুদ ঝালকাঠি প্রতিনিধি
মার্চ ১২, ২০২৪ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠিতে পৃথকভাবে দুটি সংগঠনের পক্ষ থেকে দুঃস্থ ও অসহায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। অর্ধশতাধিক লোককে ঝালকাঠি মানবকল্যাণ সোসাইটি এবং  “বাঁচতে হবে, বাঁচাতে হবে” সংগঠনের পক্ষ থেকে ইফতার উপহার দেয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি ছিলেন গণপূর্ত অধিদপ্তর বরিশালের ও ঝালকাঠির অতিরিক্ত দায়িত্বে নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, উপদেষ্টা যুবলীগ নেতা সমাজসেবক ছবির হোসেন, সময়ের আলো জেলা প্রতিনিধি আতিকুর রহমান,ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর জেলা প্রতিনিধি  রহিম রেজা প্রমুখ। সংগঠনের সাধারন সম্পাদক সাংবাদিক  উজ্জল রহমানের সভাপতিত্বে সঞ্চালনা করেন শাকিল হাওলাদার রনি। ইফতার সামগ্রীতে ছিলো ছোলা, ভেশন, মুড়ি, চিড়া, চিনি, ট্যাং, তেল, পিয়াজ ও খেজুরসহ নানা খাদ্য সামগ্রী। অতিথিবৃন্দ প্যাকেটজাত ইফতার সামগ্রী প্রত্যেকের হাতে তুলে দেন।সংগঠনের সভাপতি মোঃ উজ্জল রহমান জানান, নিজ এলাকার অসহায়দের কথা চিন্তা করে প্রকৌশলী ফয়সাল আলম’ সার্বিক সহযোগিতায় ও সমাজসেবক মো. ছবির হোসেনের ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়। প্রকৃত দুঃস্থ ও অসহায়দের তালিকা করে তাদেরকে ইফতার সামগ্রী ও নগদ অর্থ উপহার দেয়া হয়েছে।
অপরদিকে ঝালকাঠি শহর ও শহরতলী এলাকার দরিদ্র, দুঃস্থ ও অসহায়দের খুঁজে খুঁজে ইফতার সামগ্রী দিয়েছে  স্বেচ্ছাসেবী ‘বাঁচতে হবে-বাঁচাতে হবে’ সংগঠনের সদস্যরা। ৮মার্চ শুক্রবার জুমার নামাজের পর থেকে শুরু করে ১১মার্চ সোমবার সন্ধ্যা পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তিকে ইফতার সামগ্রী প্রদান করে। এতে দুই কেজি চিড়া, আধা কেজি ছোলা, এককেজি ডাল, আধাকেজি মুড়ি, দুই কেজি আলু, আধাকেজি তেল, আধাকেজি চিনি, আধাকেজি খেজুর ও শরবতের উপাদান রয়েছে। দুঃস্থ ও অসহায় ব্যক্তিরা ইফতার সামগ্রী পেয়ে খুশি হয়ে আল্লাহর কাছে দুআ করেছেন।

এর উদ্যোক্তা ব্যাংক কর্মকর্তা  রায়হান খান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের যেভাবে উর্ধ্বগতি তাতে দরিদ্র ও অসহায় মানুষের নাভিশ্বাস উঠেছে। সবকিছুই যেন তাঁদের ক্রয় সীমার বাইরে চলেগেছে। তাই পবিত্র রমজান মাসে যাতে তাঁরা একটু হলেও সস্তির নিঃশ্বাস ফেলতে পারে তাই আমাদের সামর্থ্যের মধ্যে এক্ষুদ্র আয়োজন করা হয়েছে। আমাদের ইফতার সমাগ্রী পেয়ে সবাই অনেক খুশি হয়েছেন। অনেকে আনন্দাশ্রুও ঝরিয়েছেন।

তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রভাবে নিম্ন আয়ের মানুষদের মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। কেউ হাসি ফোটাতে চাইলে দান – অনুদান কোন ফান্ডে না দিয়ে নিজ হাতে করে প্রাপ্য মানুষের কাছে সাহায্য পৌছাবে। তাতে সবাই সঠিকভাবে তা্র্ অন্তত পেট  পুরে খাবে।এ কাজে সার্বিক সহযোগিতা করে মুবিন ইসলাম ও মহাসিন রেজা নাহিদ। বন্ধু ও ভাইদের সহায়তায় ফান্ড তৈরী করে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

রমজানের প্রথম দিনেই ইফতারী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে আল্লাহর দরবারে দোয়া করেছেন।

সংবাদটি শেয়ার করুন....