ঢাকা বুধবার , ১৩ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠির রাজাপুরে চার ইটভাটায় জরিমানা 

সামীর আল মাহমুদ ,ঝালকাঠি প্রতিনিধি 
মার্চ ১৩, ২০২৪ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

বৈধ কাগজ পত্র না থাকায় ঝালকাঠির রাজাপুরে চার ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মার্চ) সকালে রাজাপুর উপজেলায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ সোয়াইব।

ভাটাগুলো রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের মেসার্স বড়ইয়া ব্রিকস এর লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন না থাকায় তার মালিককে ১ লাখ টাকা জরিমানা, সদর ইউনিয়নের আঙ্গারিয়া এলাকায় মেসার্স হাওলাদার রিয়েলস্ট্রেট ব্রিকস এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে উপজেলার গালুয়া ইউনিয়নের সেভেন স্টার ব্রিকসকে এক লাখ টাকা, উত্তর বাঘড়ি এলাকায় মেসার্স আকন ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ সোয়াইব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিন দৈনিক সংবাদ সকালকে বলেন, ইটভাটার লাইসেন্সের নবায়ন না করা এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ভাটার মালিককে জরিমানা করে ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় অভিযানে সহযোগিতা করেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু.আতাউর রহমানসহ থানা পুলিশ।

 

সংবাদটি শেয়ার করুন....