ঢাকা মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে শিশু হত্যার দায়ে একজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড

সামীর আল মাহমুদ ঝালকাঠি প্রতিনিধি
মার্চ ১৯, ২০২৪ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় শিশু হত্যার দায়ে ইয়াসিন জামাদ্দার(২০) নামে এক যুবকের ফাঁসি ও রেহেনা বেগম (৪৫)নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার বিকেলে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাসুদুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় শাহাদাত হোসেন নামে অপর এক আসামিকে খালাস দেয়া হয়। মামলার তিন শিশু আসামি শিশু আদালত থেকে খালাস পায়। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরন থেকে জানা যায়, কাঠালিয়া উপজেলার জোড়খালি গ্রামের শাহীন জমাদ্দার এর মেয়ে মাদ্রাসা যাতায়াতের পথে প্রতিবেশী ইয়াসিন জমাদ্দার উত্ত্যক্ত করত। এতে বাধা দিত শাহীন জমাদ্দার এর শিশু পুত্র মেহেদী হাসান(৮)। এতে মেহেদী হাসানের উপর ক্ষিপ্ত হয় ইয়াসিন।
২০১৫ সালের ২৮ শে আগস্ট বিকেলে বাসা থেকে বের হলে শিশু মেহেদী হাসান।অনেক খোজাখুজির পর না পেয়ে নিখোঁজ হয় মেহেদী। পরে ৩১ আগস্ট বিকেলে স্থানীয় আনসার আলীর বাগানে ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত অবস্থায় শিশু মেহেদী হাসানের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ৩১ আগস্ট মেহেদী হাসানের বাবা শাহিন জমাদ্দার প্রতিবেশী তিন শিশুসহছয় জনকে আসামী করে কাঠালিয়া থানায় মামলা দায়ের করে। ২০১৭ সালের ৩০ ডিসেম্বর সর্বশেষ ঝালকাঠি সিআইডির এসআই সিদ্দিকুর রহমান আদালতে অভিযোগপত্র দান করেন। আদালত ১৪ জনের স্বাক্ষ্য গ্রহণ করে রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি আ.স.ম. মোস্তাফিজুর রহমান মনু ও আসামিদের পক্ষে নাসিরুদ্দিন কবির মামলা পরিচালনা করেন। এই মামলার আসামি মোহাম্মদ শাহাদাত হোসেন ও অপর তিন শিশু আসামিকে শিশু আদালত থেকে খালাস প্রদান করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন....