ঢাকা বুধবার , ২০ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সামীর আল মাহমুদ  ঝালকাঠি প্রতিনিধি
মার্চ ২০, ২০২৪ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ সোসাইটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবরে সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বনি আমিন বাকলাই, ঝালকাঠি সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান সানি, জেলা শ্রমিক লীগের আহŸায়ক মো. ছবির হোসেন, জেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আঃ মন্নান তাওহীদ। বক্তব্য দেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ উজ্জল রহমান। পরে ছবির হোসেনের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে এতিম শিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করে। ২০২০ সালে করোনাকালীন সময়ে শহরের কিছু তরুণ স্বেচ্ছাসেবক করোনা প্রতিরোধসহ সেবামূলক কাজ করার জন্য মানবকল্যাণ সোসাইাট গঠন করেন।
সংবাদটি শেয়ার করুন....