ঢাকা শুক্রবার , ২২ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে মাদ্রাসা ছাত্রের আত্নহত্যা,ঝুলন্ত লাশ উদ্ধার

সামীর আল মাহমুদ  ঝালকাঠি প্রতিনিধি
মার্চ ২২, ২০২৪ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

:ঝালকাঠির নেছারাবাদ এনএস কামিল মাদারাসা থেকে মুয়াজ মুনাওয়ার (১৪) নামে এক মাদরাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মুনাওয়ার নবম শ্রেনীর ছাত্র ছিলেন।

 মুয়াজ বাংলাদেশ মুছলিহীন শিল্পি গোষ্ঠীর সদস্য, নবম শ্রেণির ছাত্র ছিলেন।গতকাল দুপুরের সময় ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার তাহীলি ক্যাম্পাস শাখায় চার তলায় একটা রুমে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে মাদরাসার একটি কক্ষ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।মুনাওয়ার নড়াইল জেলার রঘুনাথপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে মাদরাসার তাহলী ভবনের চার তলায় নিজের থাকার স্থানে ফ্যানের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করে মুয়াজ মুনাওয়ার। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখা যায় ওই সময়।কক্ষে অন্য কেউ ছিলনা।ক্লাস টাইম হওয়াতে সবাই ক্লাসে ছিল।সে নিজেই ফ্যানের সাথে ঝুলে আত্নহত্যা করে।

ওসি শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত হবে কিনা সেটি পরিবারের লোকজন এলে বলা যাবে।

 

সংবাদটি শেয়ার করুন....