সারাদেশের ন্যায় বেতাগী উপজেলায় বিভিন্ন আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা, আলোচনায় অংশ গ্রহন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী পৌর সভার মেয়র আলহাজ¦ এবিএম গোলাম কবির, বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ সমর কুমার বেপারি, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সিকদার, বেতাগী থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও নেতৃবৃন্দ। এসময় নিহতদের স্মরণে দোয়ামোনাজাতের মাধ্যমে তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
