ঢাকা সোমবার , ১ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে শিশুভাগ্নীকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার

সামীর আল মাহমুদ ঝালকাঠি প্রতিনিধি
এপ্রিল ১, ২০২৪ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির পৌর শহরের চাঁদকাঠি এলাকায় ৩ বছরের শিশুকে ধষর্ণের অভিযোগ উঠেছে সাজ্জাদ (১৭)নামে এক কিশোরের বিরুদ্ধে।রোববার (৩১ মার্চ) রাত ৮টার দিকে পূর্ব চাঁদকাঠি ব্র্যাক মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
সাজ্জাদ ওই শিশুর দূর সম্পর্কের মামা।
অভিযুক্ত সাজ্জাদ সদর উপজেলার কৃতিপাশা এলাকার শাহাদাত হোসেনের ছেলে।
ভুক্তভোগী শিশুর মা জানান, আমার স্বামীর সঙ্গে ঝামেলা থাকার কারণে আমি আর মেয়ে ব্রাকমোড় আমার বাবার বাড়িতে থাকি। সাজ্জাদ আমার মেজো ভাইয়ের শালা ও আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। আমি নামাজ পড়তে ছিলাম আর আমার মা ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে। পরে আমার বোন টের পাইলে ও মোবাইল রেখে পালিয়ে যায়। পরে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে ভর্তি করা হয়।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. টি এম মেহেদী হাসান সানি বলেন, গতকাল রাতে হাসপাতালে তিনবছরের একটা শিশু নিয়ে এসেছে। তার পরিবারের দাবি তাকে ধর্ষণ করা হয়েছে। বর্তমানে ভুক্তভোগী হাসপাতালে ভর্তি আছে। আইনানুগ ব্যবস্থার পরে আমরা বাকি কার্যক্রম সম্পন্ন করব।
সোমবার (১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম।
তিনি বলেন, তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন....