ঢাকা বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠি টোলপ্লাজায় সড়ক দুর্ঘটনায় ঘাতক ট্রাকটির চালক ও হেলপার আটক

সামীর আল মাহমুদ ঝালকাঠি প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির গাবখান এলাকায় ৫ম চীন মৈত্রী  সেতুর টোলপ্লাজায় ট্রাকের ধাক্কায়  ১৪ জন নিহত হওয়ার ঘটনায় ঘাতক ট্রাকটির  ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। ঘটনার তিন ঘণ্টার মধ্যে ঝালকাঠি সদরের বাসন্ডা গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক চালকের নাম মো. আল-আমিন (২৯)।তিনি ঝালকাঠি সদর উপজেলার আনসার উদ্দিনের সন্তান। আটক হেলপারের নাম নাজমুল (২২), তার বাড়ি খুলনায়।

ঝালকাঠি ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরের গ্রাম বাসন্ডা থেকে চালক ও হেলপারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালকের লাইসেন্স আছে বলে জানায়। আমরা তাঁর লাইসেন্স যাচাই–বাছাই করে দেখছি বৈধ কি না। আপাতত শতভাগ নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।’
ঝালকাঠি  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান,ঘাতক ট্রাক ও এর চালক, সহকারিকে আটক করা হয়েছে।
এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি করেছে ঝালকাঠি  জেলা প্রশাসন। আগামী ৫দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন ঝালকাঠি  জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

সংবাদটি শেয়ার করুন....