ঢাকা বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ত্রিমুখী  সংঘর্ষে ১৪ জনের পরিচয় শনাক্ত

সামীর আল মাহমুদ  ঝালকাঠি প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠিতে সিমেন্টবোঝাই ট্রাক-প্রাইভেটকার ও অটোরিকশার ত্রিমুখী  সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।এর মধ্য দুজন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।  দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিচয় মিলেছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে  স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।পরিবারের সিধান্ত অনুজায়ী কোন আপত্তি না থাকায় লাশ পোষ্টমর্টেম ছাড়াই পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
 দুপুর ২টার দিকে  ঝালকাঠির পঞ্চম চীন-বাংলাদেশ মৈত্রী গাবখান সেতুর টোলপ্লাজায় সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ও তিনটি অটোরিকশা নিয়ে খাদে পড়ে।
নিহতরা হলেন- ১.নজরুল ইসলাম(৩৫), পিতা,সেলিম হাওলাদার,সাং গাবখান,ঝালকাঠি
২.শফিকুল মাঝি (৫০)
পিতা:আব্দুল মান্নান মাঝি
ওস্তাখান,গাবখান,ঝালকাঠি
৩.আতিকুর রহমান সাদি(১১)
পিতা আব্দুল হাকিম, শেখেরহাট ঝালকাঠি
৪.জামাতা ইমরান হোসেন( ৪০)
পিতা মোঃ নুরুল ইসলাম। বিমান বাহিনীর সদস্য।রাজাপুর
৫.নুরজাহান( ৭)পিতা :ইব্রাহীম  তালগাছিয়া,  কাঠালিয়া
৬.তাহমিনা, (২৫)স্বামী: ইব্রাহিম, তালগাছিয়া কাঠালিয়া
৭.ইব্রাহিম(৩৫),(ড্রাইভার)
পিতা: সাখাওয়াত আলী রাজাপুর ঝালকাঠি
৮.হাসিবুর রহমান(৪০) মিজানুর রহমান রাজাপুর ঝালকাঠি
৯.সোনিয়া(৩০)স্বামী:হাসিবুর রহমান,সাউথপুর,রাজাপুর
১০.তানিয়া আক্তার( ৩)
পিতা:হাসিবুর, সাউথ পুর,রাজাপুর
১১তাহমিদ রহমান (১) পিতা হাসিবুর
সাউথ পুর,রাজাপুর
১২.সদ্যবিবাহিত মেয়ে নিপা( ২২)পিতা: বারেক হাওলাদার
সাংগর,রাজাপুর
১৩.রুহুল আমিন, স্বরুপকাঠী,পিরোজপুর
১৪.শহিদুল ইসলাম, টোলপ্লাজার সামনের প্রতিবন্ধী ভিক্ষুক শহিদুল ইসলাম।#
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পরিচয় শনাক্ত শেষে উপযুক্ত প্রমাণাদি সাপেক্ষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এদিকে ঝালকাঠি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যক পরিবারকে পাচ লক্ষ টাকা,আহতদের এক লক্ষ টাকা, যারা দুর্ঘটনায় পংগু হবেন তাদের তিন লক্ষ টাকা দেয়া হবে।
দুর্ঘটনার তদন্তে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে বুধবার ১৭ এপ্রিল বিকেলে ঝালকাঠি গোয়েন্দা শাখা পুলিশ ঝালকাঠি  সদরের ছত্রাকান্দা থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ট্রাকচালক আল আমিন(২৯),সহকারী  নাজমুল(২২)। আল আমিন ঝালকাঠি সদর উপজেলার বাসিন্দা। আর নাজমুলের বাড়ি খুলনায়।
ঝালকাঠি  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান,ঘাতক ট্রাক ও এর চালক, সহকারিকে আটক করা হয়েছে।
ঝালকাঠি ২ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু আগামীকাল ১৮এপ্রিল দুর্ঘটনা কবলিত স্থান, ঝালকাঠি সদর হাসপাতালে আহত রোগীদের খোজ নেয়ার জন্য হাসপাতাল পরিদর্শন করবেন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে দিক নির্দেশনামূলক আলোচনা করবেন
সংবাদটি শেয়ার করুন....