ঢাকা বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠি ওয়াজেদ আলী ইসলামী কমপ্লেক্স এর উদ্যোগে দুই দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

সামীর আল মাহমুদ ঝালকাঠি প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি ওয়াজেদ আলী ইসলামী কমপ্লেক্স এর উদ্যোগে দুই দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিক হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার বাদ আসর থেকে শুরু হয়ে বৃহম্পতিবার বাদ ফজর বয়ানের পর আখেরী মোনাজাতের মাধ্যমে বাংলাদেশসহ সারা বিশে^র মুসলিম জাতি শান্তি কামনা করে বাৎসরিক মাহফিলের কার্যক্রম শেষ হয়েছে।
ঝালকাঠি ওয়াজেদ আলী ইসলামী কমপ্লেক্স এর উদ্যোগে দুই দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন ওয়াজেদ আলী ইসলামী কমপ্লেক্স প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ¦ মুহা. কামাল হোসেন তালুকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীরুল মুজাহিদীন শায়েখে চরমোনাই আলহাজ¦ হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ, শাইখুল হাদীস ও ঢাকা শান্তি নগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা ফরীদ উদ্দীন আল মোবারক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর সাহেব কারিমপুর খলিফা,পীর সাহেব চরমোনাই (রহ.) শাইখুল উলামা আল্লামা নূরুল হুদা ফয়েজী। আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ এ্যাড. খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি পৌরসভার মেয়র আলহাজ¦ মোঃ লিয়াকত আলী তালুকদার, বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মাদ মোস্তফা কামাল।
এছাড়াও দেশ বরেণ্য  ওলামায় মশায়েখ গণ মাহফিলে আগত মুসল্লীদের উদ্দেশ্য ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়া দিক নির্দেশনা মূলক ।
মোনাজাত মাধ্যমে বাংলাদেশের শান্তি কামনাসহ সারা বিশে^র মানব জাতির শান্তি কামনার জন্য আল্লাহ তায়ালা কাছে দোয়া করা হয়। বাদ ফজর বয়ান ও আখেরী মোনাজাত পরিচালনা করেন আলহাজ¦ হযরত মাওঃ ডা. মুহা. সিরাজুল ইসলাম সিরাজী।
সংবাদটি শেয়ার করুন....