ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি মামলার ডাকাত সরদার ও একাধিক ডাকাতি মামলার প্রধান আসামী দিপক বড়াল (৪০)কে ঝালকাঠির চেচরীরামপুর ইউনিয়নের বানাই এলাকা থেকে গ্রেফতার করেছে সিপিএসসি কোম্পানীর্যাব-৮, বরিশাল।
গত ২০/০৩/২৪ ইং তারিখে রাত ০১টায় ঝালকাঠি জেলার জেলার কাঠালিয়া উপজেলার বানাই গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধার মোঃ ইউসুফ আলী (৭০) এর বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে পরিবারের সদস্যদের হাত পা বেধে মারধর করে ভয়ভীতি প্রদর্শন করে বাড়িতে রক্ষিত মোট ২০ ভরি স্বর্ণ, নগদ ৯২,০০০/- (বিরানব্বই হাজার) টাকা, একটি মোবাইল ও সিসি ক্যামেরার ডিভিআর লুণ্ঠন করে নিয়ে যায়। উল্লেখিত ঘটনায় ভিকটিম বাদী হয়ে বরিশাল জেলার বিমানবন্দর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। থানার দায়িত্ব প্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে গ্রেফতারকৃত আসামী দিপক বড়াল, পিতা- সাং-, থানা-কাঠালিয়া, জেলা-ঝালকাঠি এর উক্ত ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করে এবং আসামী গ্রেফতারের জন্য অধিনায়ক, র্যাব-৮ এ একটি আধিযাচন পত্র প্রেরণ করেন। এমতাবস্থায়, সিপিএসসি কোম্পানী, র্যাব-৮ বরিশালের সহায়তায় ছায়াতদন্ত ও আধুনিক তথ্য প্রযু্ক্তি ব্যবহারের মাধ্যমে উক্ত আসামীর অবস্থান সনাক্ত করে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর আসামী উক্ত ডাকাতির ঘটনার বিষয়টি স্বীকার করে এবং জানায় যে, তিনি সংঘবদ্ধ ডাকাত দলের সরদার। তার নেতৃত্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জনবল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে থাকে।দিপক বড়াল উপজেলার বিলছোনাউটা গ্রামের
শ্রী ধীরেন চন্দ্র বড়ালের পুত্র।আসামী দিপক বড়ালকে কাঠালিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এছাড়া আসামির দিপক বড়ালের নামে কাঠালিয়া থানায় পৃথক একাধিক মামলা রয়েছে, যার নম্বর: ১। মামলা নং- ০২, তারিখ: ০৫/০৮/১৪,
২। মামলা নং-০৪, তারিখ: ০৪/০৩/১৭,
৩। মামলা নং- ০৪, তারিখ: ০৭/১০/১৬,
৪। মামলা নং- ০৩, তারিখ: ১৬/০৮/১৫,
৫। মামলা নং-০৪, তারিখ ০৯/১০/২৩।
