ঢাকা সোমবার , ২৯ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে অটো রিক্সা চালকের লাশ উদ্ধার

সামীর আল মাহমুদ ঝালকাঠি প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২৪ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় কাওসার হাওলাদার( ২২)এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা এলাকার চড়াইল বলতলা সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
কাওসার হাওলাদার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামের রিকশাচালক মো. কালাম হাওলাদারের ছেলে।পরিবার সুত্রে জানা যায় রাতে
কালাম বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাচ্ছিল না।

ধাওয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইদ্রিস মোল্লা বলেন, রোববার রাত ১০টার দিকে ভান্ডারিয়া যাওয়ার কথা বলে একজন ব্যক্তি কালাম হাওলাদারকে ডেকে নেয়। রাতে কালাম বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাচ্ছিল না। সোমবার সকালে তার মরদেহ উদ্ধার হয়।

কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. দুলাল শরীফ বলেন, “রাস্তার পাশে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন আমাকে জানায়। আমি পুলিশে খবর দেই।”

ঘটনা সম্পর্কে কাঠালিয়া থানার ওসি নাসির উদ্দিন বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই ইজিবাইক চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থলে তার ইজিবাইকটি পাওয়া যায় নি।

নিহতের গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে জানিয়ে তিনি বলেন, “ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তার লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠির সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

 

সংবাদটি শেয়ার করুন....