ঝালকাঠি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হলেন
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক (অব.) খন্দকার শফিকুল আলম।
তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঝালকাঠি ইউনিট কমান্ড এর ডেপুটি কমান্ডার।তিনি রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের বাসিন্দা।
গতকাল ৩০.০৪.২০২৪ তারিখে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের প্যাডে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খান সাইফুল্লাহ পনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক (অব.) খন্দকার শফিকুল আলম দীর্ঘদিন শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি ও তার পরিবার আওয়ামী লীগের রাজনীতি র সাথে সম্পৃক্ত। তিনি রাজাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন।তিনি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাজাপুর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষনা দিয়েছিলেন এবং ব্যক্তিগত কারনে নির্বাচন থেকে সরে আসেন।
তার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হয়, অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ব্ঙ্গবন্ধু’র একান্ত বিশ্বস্ত রাজনৈতিক সহযাত্রী, কিংবদন্তি রাজনৈতি ব্যাক্তিত্ব,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্তমান সরকারের আস্হার ভিত্তি, সাবেক সফল মন্ত্রী, সর্বজন শ্রদ্ধেয় অভিভাবক মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু সহ ঝালকাঠি জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সংগ্রামী সন্মানিত নেতৃবৃন্দ’র প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, ঝালকাঠি জেলাসহ বাবার জন্মভূমি রাজাপুর উপজেলার তাঁর দীর্ঘ দিনের সন্মানিত রাজনৈতিক সহকর্মী, সহযোগী মুক্তিযোদ্ধা, সকল শ্রেনী- পেশার মানুষসহ সকল আাত্মীয় স্বজনকে।
সবসময় আপনাদের দোয়া,সহযোগিতা ও ভালোবাসা একান্ত কামনা করছি।
আপনারা সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন মহান আল্লার কাছে এই দোয়া করি।
