ঢাকা বুধবার , ১ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মে দিবসে যানবাহন বন্ধে ভোগান্তি, শোভাযাত্রা ও আলোচনা

Link Copied!

উৎসাহ-উদ্দীপনা আর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরগুনার বেতাগীতে মহান মে দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা রিক্স শ্রমিক ইউনিয়ন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে।
বুধবার সকাল থেকে মে দিবসের কারণে বেতাগী-বরগুনা আন্ত:জেলা রুটে চলাচল করা যাত্রীবাহী বাস ও অন্যান্য ছোট-বড় যানবাহন বন্ধ থাকায় যাত্রীদের চলাচলে ভোগান্তিতে পড়তে হয়েছে।
যানবাহন চলাচল প্রসঙ্গে জানতে চাইলে শ্রমিক সংগঠনের নেতারা জানিয়েছেন, মে দিবসের আলোচনা ও র‌্যালিতে যুক্ত হতেই পরিবহন শ্রমিকরা যানবাহন চালায়নি। শ্রমিকদের সংগ্রাম ও অর্জনের কথা মনে করিয়ে দিতেই মে দিবস পালন করা হচ্ছে। তাই এদিন এখানকার পরিবহন শ্রমিকরা দুপুর দুইটা পর্যন্ত গাড়ি চালায়নি। তারা এ দিনটিকে উৎসব হিসেবে পালন করছে।
তবে স্থানীয়রা জানায়, বুধবার এখানকার সাপ্তাহিক বাজারের দিন হওয়ায় তাদের চরমে দুর্ভোগের শিকার হতে হয়েছে। যাত্রীদের পাশাপাশি সবচেয়ে ভোগান্তিতে পড়েছে পণ্য পরিবহনকারী যানবাহন। এমনই একজন ভুক্তভোগি ক্ষুদ্র ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন,‘ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও যানবাহন না পাওয়ায় বাজারে মালামাল নিয়ে আসতে পারিনি। ফলে লোকসানের মুখে পড়েছি।’
সকাল এগারাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে একাটি বর্ণাঢ্য র‌্যালি প্রদক্ষিন শেষে পথসভায় উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আহমদ বক্তব্য রাখেন।
এর আগে উপজেলা রিক্স শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে বেতাগী বাসষ্ট্যান্ড থেকে মোটর পরিবহন শ্রমিক, অটোবাইক শ্রমিক, ইমারত নির্মাণ শ্রমিক ও ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা মাথায় লাল ব্যাচ ধারণ করে পৌর শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করে আলোচনা সভার আয়োজন করে।
বেতাগী উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন ফকিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও বর্তমান উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদ প্রার্থী খলিলুর রহমান, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, বরগুনা জেলা পরিষদ সদস্য বাবুল আক্তার, রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শওকত হোসেনসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন....