ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে
ঝালকাঠির সদর উপজেলায় দোয়াত কলম প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: সুলতান হোসেন খান কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ঝালকাঠি জেলা নির্বাচন কমিশন। তিনি ঝালকাঠি সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান। রবিবার বার (৫ মে) জেলা নির্বাচন কর্মকর্তার অফিসে উপস্থিত হয়ে এই কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
শনিবার (৪ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাঃ আঃ ছালেক। শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে আপনি উপজেলার বিভিন্ন স্থানে প্লাস্টিক ব্যানার (পিভিসি ব্যানার) ব্যবহার করেছেন,যার ছবি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং যা নিম্নস্বাক্ষরকারীর দৃষ্টিগোচর হয়েছে। আপনার এহেন কর্মকান্ড উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা,২০১৬ এর বিধি ৮(৯) এর সুস্পষ্ট লঙ্ঘন।
তবে এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খান মুঠোফোনে কালবেলাকে বলেন, ‘পুরো বিষয়ের জন্য তিনি দু:খিত।তিনি নোটিশের জবাব দেবেন।’
এমতাবস্থায়, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর একাধিক বিধি ভঙ্গ করে প্রচার-প্রচারনা করায় কেন আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী ২৪ ঘন্টার মধ্যে (০৫ মে ২০২৪ তারিখের মধ্যে) নিম্নস্বাক্ষরকারী বরাবর দাখিল করার জন্য অনুরোধ করা হলো।
এর আগে গত ৩ মে ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান খান আরিফুর রহমান কে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ করে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাঃ আঃ ছালেক।