ঢাকা শুক্রবার , ১০ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে দরজার হ্যাজবল ভেঙ্গে ৩৩ ভরি স্বর্ণালঙ্কার ও ৬০ হাজার টাকা চুরি

Link Copied!

ঝালকাঠিতে একটি ভবনে দুর্ধর্ষ চুরি হয়েছে। বাসার দরজার হ্যাজবল ভেঙ্গে ৩৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬০ হাজার টাকা চোরচক্র চুরি করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (৯ মে) রাতে ঝালকাঠি পৌরসভার ৩১০ শেখ মুজিব সড়ক, পালবাড়ী এলাকার মৃত কাশেম হাওলাদারের বিল্ডিংয়ের দোতলার পশ্চিম পাশের ফ্লাটের দরজার হ্যাজবল ভেঙ্গে এ চুরি হয়।
ওই ভবনে ফ্লাটে ৩বছর যাবত বসবাস করেন সদর উপজেলার পিপলিতা এলাকার মোঃ আলাউদ্দিন খানের ছেলে মোঃ বাহাদুর খান (৩৮)৷ তিনি ভিশন ড্রাগস লিঃ এর ঝালকাঠি শাখায় মার্কেটিং কাজ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মোঃ বাহাদুর খান মার্কেটিংয়ের কাজে পিপলিতা বাজার যায়। তার স্ত্রীকে বৃহস্পতিবার বিকালে কাউখালী উপজেলার পানা এলাকায় বেড়াইতে যায়। রাতে বাড়ীর মালিকের স্ত্রী জনৈকা বুলু বেগম বাসার মেইন দরজা খোলা দেখে বাহাদুরকে ফোন করে জানায়। বাসায় এসে দেখে দরজার হ্যাজবল ভাঙ্গা। ঘরের বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় পরে আছে। রুমের মধ্যে স্ট্রিলের আলমিরা ভাঙ্গা ড্রয়ারের মধ্যে ২ ভরি স্বর্নের দুই জোড়া বালা, ২.৫ ভরি ওজনের স্বর্ণের নেকলেস, ১.৫ ভরি ওজনের ৪টি স্বর্নের চেইন, ১.৫ ভরি ওজনের স্বর্নের কানের দুল, ১ ভরি ওজনের ৮টি স্বর্নের আংটি, ৮ আনা ওজনের ১টি স্বর্নের ব্রেইস লাইট এবং নগদ ৬০,০০০ টাকা নিয়ে যায়।

মোঃ বাহাদুর খান বলেন, আমি প্রতিদিনের মতো মার্কেটিংয়ের কাজে চলে গেছি। আমার স্ত্রী ছোট মেয়েকে নিয়ে তার বোনের বাসা কাউখালী চলে গেছে। এবং বড় মেয়ে নানা বাড়িতে গেছে। রাত ৯টার দিকে বাড়ির মালিকের স্ত্রী কল দিয়ে জানান বাসার দরজা খোলা। এরপর তো বাসায় এসে দেখি আমার সব কিছু নিয়ে গেছে। মোট ৩৩ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার। এবং আলমারির ড্রয়ারে থাকা নগদ ৬০,০০০ টাকা নিয়ে গেছে।

এবিষয়ে ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি, বাহাদুর খানকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন....