ঢাকা রবিবার , ১২ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর স্ত্রীর উপর হামলার অভিযোগ

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
মে ১২, ২০২৪ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর স্ত্রীর উপর হামলা ও প্রচার প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন হেলিকাপ্টার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদুস সোবহান।
রোববার বিকেলে তিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে বরগুনা সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করেন। এর আগে তিনি দুপুর এক টার দিকে রিটার্নিং কর্মকর্তার লিখিত কাছে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে হেলিকাপ্টার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদুস সোবহান তার বক্তব্যে বলেন, রবিবার ১২ মে বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নে তার প্রতীকের প্রচারণা করতে জান তার স্ত্রী সহ বেশ কয়েকজন মহিলা কর্মী। এ সময় মটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমানের সমর্থক সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী শরীফের ছেলে জাফর শরীফ, আজিম শরীফসহ ৮ থেকে ১০ জন লোক তার প্রচারণায় বাধা দেয়। তার স্ত্রীসহ মহিলা কর্মীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে এবং এলাকা থেকে বের করে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে মটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খলিলুর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আ: সোবাহানসহ কতিপয় প্রার্থী তার সমর্থকদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নির্বাচনি পরিবেশ বিনষ্ট ও তার সুনাম ক্ষন্ন করার অপচেস্টা চালানো হচ্ছে। যে সময় তার কর্মিদের বিরুদ্ধে সরিষামুড়িতে হামলার অভিযোগ করা হয়েছে। ঐ সময় ঐসব কর্মি ও সমর্থকরা তার সাথে অবস্থান করছিল। তাই এসব মিথ্যাও বানোয়াট।
বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল হাই আল হাদী বলেন, হেলিকপ্টার প্রতীকের প্রার্থী আব্দুস সোবাহান তার নির্বাচনীয় প্রচার প্রচারণায় বাধা দেয়ার একটি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে নির্বাচনীয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
“বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ” প্রতিযোগিতা-২০২৪ এ বেতাগী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী, ইফরাত জাহান মিশু “ভাষা ও সাহিত্য” বিভাগে, বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ লাভ করেছে।

সংবাদটি শেয়ার করুন....