বুধবার (১৫মে) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।
এবিষয়ে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহদাৎ হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছে। যে বা যাহারা দলের সিদ্ধান্ত অমান্য করে তাদের শাস্তি প্রদান চলমান প্রক্রিয়া। কাঁঠালিয়া উপজেলা নির্বাচনীয় কাজে অংশগ্রহণ করায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড তরিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী সময়ে যদি এমন কাজ জেলা বিএনপির আর কোনো নেতাকর্মী করে তাহলে তাদেরকেও অব্যাহতি বহিষ্কার করা হবে।
ক্যাপশন: বহিষ্কারের চিঠি ও তরিকুল ইসলামের ছবি
