নির্বাচন আসলেই মানুষের মাঝে নানা কৌতুহল শুরু হয়েছে যায়। শুরু হয়ে যায় নির্বাচনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা। প্রতি নির্বাচনেই ভোটারের মধ্যে বড় একটি অংশ থাকে তরুণ। সামনে উপজেলা নির্বাচনে তরুণরা কি ভাবছে। এ নিয়ে বেতাগী সরকারি কলেজ মিলনায়তনে বেতাগী সরকারি কলেজের শিক্ষার্থী ও যুব ফোরামের শতাধিক তরুণের চোখে কেমন উপজেলা নির্বাচন চায় তাদের প্রত্যাশা উঠে আসে।
বেতাগী উপজেলা নির্বাচন অফিস জানায়, এ উপজেলার ভোট হবে আগামী ২১ মে। মোট ৩৯ টি ভোট কেন্দ্রের মধ্যে ১ টি পৌরসভা ও ৭ টি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ১২ হাজার ৫৮৬ জন। এর মধ্যে ২ হাজার ৫৫ জন তরুণ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১১ ঘটিকায় রুপান্তরের-আস্থা প্রকল্পের সহযোগীতায় যুব ফোরাম বেতাগী উপজেলা আহ্বায়ক মো: খাইরুল ইসলাম মুন্না’র সভাপতিত্বে এতে অংশ গ্রহণ করেন, যুব ফোরাম বেতাগী উপজেলার সদস্য মো: সুমন মিয়া, মো: আরিফুল ইসলাম মান্না, মো: মাঈনুল ইসলাম তন্ময়, মো: সৌরভ জোমাদ্দার, মো: তৌহিদ হোসেন ও সাইফুল ইসলাম রিয়াজ।
এসময় তরুণরা আওয়াজ তোলে অহিংস, নিরপেক্ষ, সুষ্ঠু পরিবেশ, তরুণদের অংশগ্রহণ, দুর্নীতি মুক্ত, নির্দলীয় স্থানীয় সরকার, দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন, জলবায়ূ পরিবর্তন মোকাবেলাসহ পরিবেশ রক্ষায় যারা কাজ করবে এমন মানুষদের অংশগ্রহণে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিনিধি হিসেবে দেখতে চান।
তাছাড়াও জাতীয় যুব নীতি‘২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে এ বিষয় যুবদের উদ্বুদ্ধ করার দাবি করা হয়।
আয়োজকরা জানায়, তরুনদের চোখে উপজেলা নির্বাচনের এসব সুষ্ঠু প্রস্তাবনা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারের কাছে দ্রæত তুলে ধরা হবে।
এ বিষয় জানতে চাইলে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ফারুক আহমেদ বলেন, তরুণরাই আগামী দিনের যেমন ভবিষ্যতে তেমনি বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিবে। এ জন্য তরুণরাই পারবে নির্বাচনে দক্ষ এবং যোগ্য ব্যক্তিকে নির্বাচন করতে। তবে এ ক্ষেত্রে যাচাই-বাছাই গুরুত্বপূর্ণ। আগে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের হলফনামা দেখার পাশাপাশি স্থানীয় পর্যায়ে নির্লোভ ব্যক্তিকে পছন্দ করা। এটি তাদের গনতান্ত্রিক অধিকার। তিনি তরুণদের প্রস্তাবনা সময়পোযোগী ও সুন্দর বলে মনে করে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য তাদের প্রতি ধণ্যবাদ জ্ঞাপন করেন।
