ঢাকা শনিবার , ১৮ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ডাকাতদের টাকা স্বর্ণালংকার লুট, ডাকাতের গুলিতে আহত-২

Link Copied!

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নে পিস্তল ঠেকিয়ে হাত-পা বেঁধে নগদ টাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতের দল। স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া দিলে ডাকাতের গুলিতে দুইজন গুলিবদ্ধ হয়েছে।

শুক্রবার (১৭ মে) উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের চড়াইল গ্রামের মকবুল হাওলাদারের (৭৫) বাড়িতে এ ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরে থাকা ৩ভরি স্বর্ণালংকার, ৮ভরি রুপা ও নগদ ৩০,০০০/- টাকা এবং দুইটি স্মার্ট (অ্যান্ড্রয়েট) মোবাইল নিয়ে গেছে।

মকবুল হাওলাদারের জামাই জাহাঙ্গীর আলম বলেন, রাত ৩টার দিকে ডাকাতের দল ঘরের পাশে রাখা গাছ বেয়ে ঘরের ২য় তলায় ওঠে ওখানের দরজা খোলা থাকায় তারা ঘরের মধ্যে প্রবেশ করে। এরপর আমাকে আমার স্ত্রী ও শ্বশুরকে গামছা দিয়ে হাত-পা বেঁধে পিস্তল ঠেকিয়ে বেধড়ক মারধর করে। তারা ৬জন ছিলো ৩জন নিচ তলায় আর ৩জন ২য় তলায় ছিলো। তাদের এক জনের হাতে পিস্তল ছিলো অন্যদের সবার হাতে বটি দা, শাবল, রেঞ্জ ছিলো। আমরা ডাক চিৎকার দিলে আমাদের গুলি করে হত্যার হুমকি দিছে। তাই ভয়ে কিছু বলি নাই চুপচাপ ছিলাম। ডাকাতরা যাওয়ার সময় আমার মেয়েরা চিৎকার দিলে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে ডাকাতের গুলিতে মজিদ ও সাইফুল নামে দুজনের পায়ে গুলিবদ্ধ হয়। পরে স্থানীয়রা আহত মজিদ, সাইফুল ও ঘরের মালিক মকবুল হাওলাদার উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

স্থানীয় গ্রাম পুলিশ (চৌকিদার) মো. সজীব বলেন, মকবুল হাওলাদারের বাড়িতে রাতে ডাকাতির খবর শুনে সেখানে চলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠিয়েছি। ডাকাতরা দুজনের পায়ে গুলি করেছে।
বিষয়টি নিশ্চিত করে
কাঁঠালিয়া থানার ওসি তদন্ত সমির কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশ তাদের বাড়িতে পাঠানো হয়েছে। তারা লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন....