ঢাকা মঙ্গলবার , ২১ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বেতাগী উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ চলছে, ভোটার উপস্থিতির সংখ্যা কম

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
মে ২১, ২০২৪ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

দেশের উপকূলীয় এ জনপদে বরগুনার বেতাগীতে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের শান্তিপূর্ণভাবে ভোট ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিছিন্ন ঘটনা ব্যতিরেকে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সকাল ভাগে যেখানে ভোটার উপস্থিতি বেশি থাকার কথা সেখানে কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটার উপস্থিতির সংখ্যা খুবই কম। বেতাগী পৌরসভার প্রানকেন্দ্র বেতাগী পাইলট মাধ্যমিক বিদ্যলয় কেন্দ্রে এখানে মোট ভোটার ৩ হাজার ৩৩টি এর মধ্যে সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত ভোট পড়েছে ২৬৯ টি। যার হার ৮.৫৭। একই চিত্র উপজেলার একাধিক কেন্দ্রের।
বেতাগী বালিকা বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। বেতাগী পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহমি সিকদার। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি। কিন্ত কেন্দ্রে ভোটারদের সাড়া দেখছিনা।
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে দেশের উপকূলীয় এ জনপদে উপজেলা চেয়ারম্যানপদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্¦িতা করছেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মোট ১৪ জন প্রার্থী রয়েছেন। তবে এর মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বরগুনা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাহিদ মাহামুদ হোসেন লিটু অস্ত্র মামলায় আটক হয়ে কারাগারে থেকে এ নির্বাচনে লড়াই করছেন।
এ ধাপের উপজেলা নির্বাচনে এখানে ৩৯ টি ভোট কেন্দ্রের মাধ্যমে ১ টি পৌরসভা ও ৭ টি ইউনিয়নের ১ লাখ ১২ হাজার ৫৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
স্থানীয়রা জানায়, সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের একই দলের প্রার্থী হওয়ায় ভোটের লড়াই হচ্ছে,তাদের মধ্যে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থীর মধ্যে এগিয়ে রয়েছেন ৪ জন প্রর্থী।
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আহমদ জানায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে। ভোটের পরিবেশ শান্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। বিশেষ করে বিজিবি, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মাঠে দায়িত্ব পালন করছেন।

 

সংবাদটি শেয়ার করুন....