ঢাকা বুধবার , ৫ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে রিমালের তান্ডবে ক্ষতিগ্রস্থ ভেড়িবাঁধ প্রতিমন্ত্রী না আসায় আশাহত বাসিন্দারা

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
জুন ৫, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে দেশের উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে ৪ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে।

এতে বিষখালী নদীর পারের সড়িষামুড়ি ইউনিয়নের কালিকাবাড়ি, কালিকাবাড়ি লঞ্চঘাট, আলীয়াবাদ, গাবতলী, ফকির হাট, বুড়ামজুমদার ইউনিয়নের তালবাড়ি, বলাইবুনিয়া,বদনীখালী রাজ্জাক মোল্লার বাড়ি হতে ¯øুইসগেট পর্যন্ত ৮টি স্থানে ৪ কিলোমিটার কয়েকটি স্থান ক্ষয়ে সরু হয়ে শত শত বাসিন্দা বর্ষা মৌসুম নিয়ে আতঙ্কে থাকায় মঙ্গলবার (৪ জুন) বিকেল ২ টায় পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি পরিদর্শনে আসার কথা ছিলো। অবশেষে তিনি না আসায় আশাহত হয়েছে ওই এলাকার জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্থ স্থানীয় বাসিন্দারা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৩ জুন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কার্যালয় থেকে প্রতিমন্ত্রীর একান্ত সচিব নুর আলম (উপসচিব) স্বাক্ষরিত পরিদর্শনের সময়সূচিতে উল্লেখ করা হয়েছে সকাল ১১ টায় পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বরগুনা জেলায় সফরের অংশ হিসেবে হেলিকপটারযোগে বরগুনা-২ আসনের পাথরঘাটা উপজেলায় অবতরণের পর কাকচিড়া, কালমেঘা ও একই আসনের বামনা উপজেলা হয়ে বেতাগী উপজেলার কালিকাবাড়ি এলাকায় সকাল ১১ টা থেকে বেলা ২ টার মধ্যে যে কোন সময় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে আসবেন। প্রতিমন্ত্রীর এ সয়রসূচি জেলা-উপজেলা পর্যায়ে প্রশাসনের সকল পর্যায়ে অবহিত করা হয়।

সে অনুযায়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নের কালিকাবাড়ী লঞ্চঘাট এলাকায় প্রতিমন্ত্রীর সম্মানে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। সকাল ৯ টা থেকে ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে ক্ষতিগ্রস্থ লোকজন সেখানে জড়ো হয়। ছুঁটে আসেন প্রশাসনের সকল কর্তাব্যক্তি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ সকল জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মিরা। সকাল থেকে দুপুর সোয়া দুইটা পর্যন্ত কষ্ট নদীর পাড়ে তাদের মধ্যমনি প্রতিমন্ত্রীর অপেক্ষায় থাকে সকল মানুষ। কিন্ত হঠাৎ করে না আসার খবরে সবাইকে হতবাক ও আশাহত করে। ক্ষতিগ্রস্থরা জানান, বুক ভরা কষ্ট নিয়ে তারা বাড়িতে ফিরে যান।

সড়িষামুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিপন জোমাদ্দার বলেন,‘আমরা কষ্ট পেয়িছে ও আশাহত হয়েছি। সকাল থেকেই রিমালের তান্ডবে ক্ষতিগ্রস্থ লোকজনসহ আমরা প্রতীক্ষার প্রহর গুনছিলাম কিন্ত সোয়া দুইটার দিকে শুনতে পাই মন্ত্রী মহোদয় আসবেন না। না আসার কষ্ট সবাইকে মর্মাহত করেছে।’

একই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইফসুফ আলী শরীফ বলেন,‘মন্ত্রী মহোদয় না আসায় আমার ক্ষুব্ধ ও ক্ষোভ প্রকাশ করছি। মন্ত্রী মহোদয়ের আসার খবরে বিষখালী নদীর ক্ষতিগ্রস্থ এই তীরে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য হাজার হাজার মানুষ নতুন আশায় বুক বেঁধে ছিলো কিন্ত সে আশা পূরণ হলো কই? আগামীতেও তা কতটা পূরণ করতে পারেবো। এ নিয়ে আমি যষেষ্ঠ সন্দিহান।’

উপজেলার বলাই বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণি পড়–য়া শিক্ষার্থী মো: রহমাতুল্লাহ বলেন, ‘আমরা বিষখালী নদীর পাড়ের মানুষ। আমাদের দুর্ভোগের শেষ নেই। তাই আশান্বিত ছিলাম মন্ত্রী আসলে দুর্ভোগের লাঘব হবে। সেখা কারণেই আমরা শিশুরাও স্কুল ছেড়ে দলবেঁধে এসে ছিলাম।’

বেতাগী উপজেলা নাগরিক ফোরামের সভাপতি লায়ন শামীম সিকদার বলেন, ‘ প্রতিমন্ত্রী না আসার খবরে কষ্ট পেয়েছি। শুনেছি সময় সংকটের কারণে তিনি পাথরঘাটা উপজেলা থেকে নদী পাড়ি দিয়ে আসতে পারেননি। আশাকরি প্রতিমন্ত্রী মহোদয় আগামীতে তার সুবিধাজনক সময় আালাদাভাবে বেতাগীতে সফর করবেন।

জানতে চাইলে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আহমেদ বলেন, ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে ক্ষতিগ্রস্থ এই বাঁধের স্থানগুলো স্বচক্ষে দেখে আমি এসেছি। ক্ষতিগ্রস্থ বাঁধ যাতে জরুরি ভিত্তিতে মেরামত হয় সে জন্য মঙ্গলবার পানি সম্পদ প্রতিমন্ত্রী মহোদয়ের স্বচক্ষে এই বাঁধ দেখাতে আসার কথা ছিলো। কিন্ত তাকে জানানো হয়েছে সময়ের অভাবে তিনি আসতে পারবেন না। পরবর্তীতে আলাদা সময় করে ক্ষতিগ্রস্থ ঐএলাকা পরিদর্শনে আসবেন।

 

সংবাদটি শেয়ার করুন....