ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালি মীরের হাট বাজারে দুই উপজেলা চেয়রম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আহত ২৫ আহত হয়েছে। এ ঘটনায় বুধবার গভীর রাতে উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করছেন। দুই মামলায় আসামী করা হয়েছে ২৪৯জন ব্যক্তিকে।
পুলিশ জানায়, দোয়াত কলম প্রতিকের সমর্থক গালুয়া ইউপি চেয়ারম্যান সাবেক এম পি বি এইচ হারুনের ভাতিজা গোলাম কিবরিয়া পারভেজ বাদি হয়ে ৩২ জনের নাম উল্লেখপূর্বক ৬৭ জনের নামে মামলা করেন। অপরদিকে মোটর সাইকেল প্রতিকের সমর্থক জহির মোল্লা বাদি হয়ে নামধারী ৪০ জনসহ মোট ১শ জনের নামে মামলা করেন।
বুধবার (৫ জুন) রাত পৌনে ৮ টার দিকে উপজেলার পুটিয়াখালি মীরের হাট বাজার এলাকায় প্রচার প্রচারনার সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে দুই দফায় হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার এ ঘটনা ঘটে। এতো বেশ কয়েকটি মোটর সাইকেল ভাঙচুরসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়৷ আহতদের মধ্যে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন ও বরিশাল শেবাচিমে একজনকে চিকিৎসা নেয়। এ ছাড়া বেশ কয়েকজন বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর উভয় পক্ষ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পরে। ঘটনার পর রাতে দোয়াত কলম প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আফরোজা আক্তার লাইজু ও মোটর সাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু সংবাদ সম্মেলন করে তাদের কর্মী সমর্থকদের উপরে অতর্কিত হামলার পাল্টাপাল্টি অভিযোগ করেন। তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করার জন্য প্রশাসনের কঠোর অবস্থানের দাবি জানান।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, উভয় পক্ষ থেকে দুটি মামলা করেছে। আসামীদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত আছে।
