পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঝালকাঠির কাঁঠালিয়ায় একটি গ্রামের ২২ টি সুবিধাবঞ্চিত ও অসহায়-দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলার আওরাবুনিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার কল্যাণে আমরা’ এর উদ্যোগে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, তেল, পিয়াজ, রোশন, আদা, মরিচ, হলুদসহ বিভিন্ন মসলা সামগ্রী।
ঈদের আগে উপহার সামগ্রী পেয়ে খুশি নিন্মআয়ের মানুষ।
সদ্য যাত্রা শুরু করা সংগঠনটির সদস্যরা জানান, সংগঠনের জড়িত সদস্যদের ব্যক্তিগত অনুদান থেকে ঈদ উপলক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা ঈদের আনন্দকে হতদরিদ্র পরিবারের মাঝে ভাগাভাগি করে নিতে এ আয়োজন করেছি। এ কাজে সহযোগিতাকারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সদস্যরা।
