ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাবুল শরিফ (৬০) নামে এক ব্যবসায়ী মক্কায় নগরীতে মৃত্যুবরণ করেছেন।তিনি
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরব গিয়ে ছিলেন।মঙ্গলবার (১৮ জুন) বিকেলে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাবুল শরিফের ছোট ভাই কবির শরিফ বলেন, গত ১১ জুন পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন। মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ সৌদি আরবে দাফন করা হবে।
বাবুল শরিফ নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকার মৃত আব্দুল বারেক শরীফের ছেলে। তিনি বরিশাল সুগন্ধা হোটেলের মালিক।
ছবি: বাবুল শরীফ
