বরগুনার বেতাগীতে কোডেকের আয়োজনে কৈশোর কর্মসূচির আওতায় কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে কৈশোর মেলা ও উপজেলা দিবসের আয়োজন করা হয়। মঙ্গলবার (৫ জুন) বেতাগী বালিকা বিদ্যালয় এন্ড কলেজে দিনব্যাপি এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: ফারুক আহমদ। কাডেকের সহকারি পরিচালক রাশেদুর রহমান রেজার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহামুদুল হাসান মহসিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিপু রানী দাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: মাছুম বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজ বেগম, বেতাগী বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহীম হাওলাদার ও বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু। বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মহসিন খানের পরিচালনায় অনুষ্ঠানে আঞ্চলিক ব্যবস্থাপক মো: মিজানুর রহমান, শহীদুর রহমান শাহীন, শাখা ব্যবস্থাপক মো: মুজিবুর রহমান বক্তব্য রাখেন।
এরআগে সকালে কৈশোর মেলা পরিদর্শন এবং শেষে বিকেলে মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
