ঝালকাঠি জেলার সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের উপ নির্বাচন জমে উঠেছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষনা করা হয়েছে। বেশ কিছুদিন যাবত সম্ভব্য চেয়ারম্যান প্রার্থীরা এলাকায় চষে বেড়াচ্ছেন। প্রার্থীদের মধ্যে ৩ জনের তোড়জোড় লক্ষ্য করা গেছে। ওয়ার্ড ভিত্তিক এলাকায় দোয়া চাচ্ছেন তারা। শেখেরহাট ইউনিয়ন চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম নবিন, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শামিম খান, সাবেক ছাত্রলীগ নেতা রাসেল। তবে তফসিল ঘোষনা হওয়ার পরেই নেতা-কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী মাঠে নেমে পরেছেন। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। তাদের অতীত কর্মকান্ড জনগনকে মনে করিয়ে তাদের ভোট প্রার্থনা করছেন।ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমুর বাড়ি এই ইউনিয়নে হওয়াতে অনেকেই এই ইউনিয়নকে ভি আই পি ইউনিয়ন বলে আখ্যা দেন।তার দীর্ঘদিনের রাজনৈতিক শিষ্য একাধিকবার নির্বাচিত শেখেরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন খান সুরুজ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করায় তিনি তার পদ থেকে পদত্যাগ করেন।নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২৭ জুলাই,২০২৪ শেখেরহাট ইউনিয়নের শুন্যপদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
