ঢাকা বৃহস্পতিবার , ৪ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়ন জমা

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনাা
জুলাই ৪, ২০২৪ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার বেতাগীতে হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে অংশ নিতে ৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরমধ্যে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের ৩ জন, জাতীয়তাবাদী দল বিএনপির ১ জন ও ইসলামী আন্দোলনের ১জন রয়েছে।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের- আ.ক.ম ফজলুর রহমান শিকদার, কাজী মো: শাহ আলম, মো: আসাদুজ্জামান রিপন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মো: সিদ্দিকুর রহমান ও ইসলামী আন্দোলনের মো: হাফিজুর রহমান।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল ৫ টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার স্বপন সিকদারের নিকট মনোনয়ন পত্র জমা দেন তারা। আগামী ৫ জুলাই মনোনয়ন পত্র যাচাই-বাছাই, প্রার্থীতা প্রত্যাহার ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং ২৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, উপজেলার হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: খলিলুর রহমান খান ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য হয়।

 

সংবাদটি শেয়ার করুন....