ঢাকা সোমবার , ৮ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ববি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বরিশাল ব্যুরো 
জুলাই ৮, ২০২৪ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। সোমবার (৮ জুলাই) দুপুর ১২ টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে অবরোধ করে রাখে।
এর আগে শিক্ষার্থীরা ববি গেটে ৬ষ্ঠ দিনের মত বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠির কোটা বাদে সব কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান। এছাড়া এ দুটি কোটা কোন ব্যক্তি এক বারের বেশি ব্যবহার বন্ধের দাবি তোলে শিক্ষার্থীরা। তাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানায় শিক্ষার্থীরা।

 

সংবাদটি শেয়ার করুন....