ঢাকা শুক্রবার , ৮ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে চোর সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যা

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ৮, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের সিংড়া উপজেলায় কবুতর চোর সন্দেহে আকরাম (১৭) নামে এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে পৌর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আকরাম ওই এলাকার মৃত ইউনুস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পাটকোল এলাকায় মিঠু নামে এক যুবকের বাড়িতে কবুতর চুরির ঘটনা ঘটে। এরপর মিঠু ও তার সহযোগীরা আকরামকে আটক করে মারধর করে আহত অবস্থায় সিংড়া পাটকল সড়কের পাশে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা আকরামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, প্রাথমিকভাবে পিটিয়ে হত্যার ঘটনা মনে হচ্ছে। চোর সন্দেহে তাকে মারধর করা হয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....