ঢাকা শনিবার , ৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

১৬ বছর পর রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির কাউন্সিল

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীতে ১৬ বছর পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল রোববার (১০ আগস্ট) দুপুর আড়াইটায় রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহের সামনে এই সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করে রাজশাহী মহানগর বিএনপি।

শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় মালোপাড়া মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও রাজশাহী বিভাগের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তৃণমূল থেকে রাজশাহী মহানগর বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে সকল মহল্লা, ওয়ার্ড ও থানার সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। এই ধারাবাহিকতায় মহানগর সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী মহানগরীর ৩৭টি ওয়ার্ড এবং ৭টি থানার প্রতিনিধি অংশ নেবে এই সম্মেলনে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ, ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, রাজশাহীতে সর্বশেষ বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালে। ১৬ বছর পর আবারও এখানে এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....