ঢাকা শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ার কাটাখাল সীমান্তে ৪ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ১৫, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের কাটাখাল সীমান্ত থেকে ৪ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৫ আগস্ট) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে পালংখালী বিওপি গোপন সূত্রে খবর পায়, সীমান্ত পিলার বিআরএম-১৮ এর কাছাকাছি দিয়ে মিয়ানমার থেকে বড় একটি মাদকের চালান বাংলাদেশে প্রবেশ করবে। খবর পেয়ে বিজিবির একটি বিশেষ দল বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কাটাখাল এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

রাত ৮টার দিকে মিয়ানমার থেকে সাতজনকে মাছের ঘেরের রাস্তা হয়ে বেড়িবাঁধের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা চারটি কালো কাপড়ের ব্যাগ ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে ব্যাগগুলো তল্লাশি করে ৪ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো আলামত হিসেবে উখিয়া থানায় জমা দিয়ে একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....