ঢাকা বুধবার , ২০ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ২০, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ডোবার পানিতে ডুবে রনক ইসলাম নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দড়িবামন গাড়া গ্রামে এই
ঘটনা ঘটে।

শিশু রনক ইসলাম একই এলাকার রাসেল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকাল ১০টার দিকে বাড়ির আঙ্গিনায় সহপাঠীদের সাথে রনক খেলাধুলা করছিল। খেলাধুলার একপর্যায়ে হঠাৎ রনক নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় তাকে ভাসতে দেখে স্বজনেরা। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন....