ঢাকা বুধবার , ২০ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক আবরোধ

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ২০, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক আবরোধ করেছে স্থানীয়রা। বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার রাতইল ইউনিয়নের টুকুবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্যা জানান, অজ্ঞাত ওই নারী রাতইল ইউনিয়নের টুকুবাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিএম লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই বৃদ্ধাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।

এ সময় বিক্ষুব্ধ জনতা ওই স্থানে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়লে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, ঘাতক বাসটিকে ফরিদপুরের ভাঙ্গা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন....