ঢাকা শনিবার , ২৩ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে একজন নিখোঁজ, ২০ আহত

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ২৩, ২০২৫ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে একজন নিখোঁজ ও নারী-শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার তপারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. রকিবুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। আহত ১০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মো. রকিবুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শাওন-সাগর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খালে ফেলে দেন। এতে বাসটি পানিতে ডুবে গেলে একজন নিখোঁজ হয় ও নারী-শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

ওসি আরও জানান, মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পানিতে তল্লাশি চালাচ্ছে। মারাত্মক আহত ১০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....