ঢাকা মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ২৬, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহীর মোহনপুরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল দলের আট সেনা সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে মোহনপুর মডেল টাউনের পাশে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে মোহনপুর মডেল টাউনের পাশে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে পিছন থেকে ট্রাক ধাক্কা দেয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়ি ও ট্রাক উভয়ই পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা আট সেনা সদস্য আহত হন।

আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সিপাহী মো. জুয়েল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদিকে ট্রাকের চালক বর্তমানে সেনা হেফাজতে রয়েছে বলেও জানান ওসি আতাউর রহমান।

সংবাদটি শেয়ার করুন....