ঢাকা রবিবার , ১২ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইএম নিউজ ডেস্ক
অক্টোবর ১২, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলীমারি এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে ফুলছড়ি নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ফুলছড়ি নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) গোলাম মাওলা জানান, স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, নারীর হাতে শাখা এবং গায়ে সালোয়ার কামিজ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হিন্দু সম্প্রদায়ের সদস্য এবং তার বয়স আনুমানিক ৪২ বছর। মরদেহটি অন্তত ৫ থেকে ৬ দিন আগে পানিতে ছিল বলে ধারণা করছে পুলিশ।

ওসি গোলাম মাওলা বলেন, মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারীটি কয়েকদিন আগে মারা গিয়ে নদীর স্রোতে ভেসে এসেছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ফুলছড়ি থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন....