ঢাকা বুধবার , ৭ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

নাশকতার মামলায় জামায়াতের সাবেক নেতা কারাগারে

আইএম নিউজ
ডিসেম্বর ৭, ২০২২ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি :: বগুড়া জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির ও কাহালু উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা তায়েব আলীকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে কাহালু উপজেলার গুড়বিশা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে বগুড়া জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির ও কাহালু উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা তায়েব আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ২০১৫ সালে বগুড়া শহরে নাশকতার ঘটনা ঘটে। এ ব্যাপারে মাওলানা তায়েব আলীসহ জামায়াত-বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় মাওলানা তায়েব আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মঙ্গলবার রাতে তাকে কাহালু উপজেলার গুড়বিশা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন....