ঢাকা রবিবার , ৮ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে মাইক্রোবাসের ধাক্কায় প্রান গেল বৃদ্ধের

আইএম নিউজ
জানুয়ারি ৮, ২০২৩ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কালীগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় ইসমাইল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মুত্যু হয়েছে। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বেজপাড়া তৈলপাম্প এলকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন উপজেলার বেজপাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ি থেকে বেজপাড়া তেলপাম্পে যাচ্ছিলেন বৃদ্ধ ইসমাইল হোসেন। পথিমধ্যে বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় ঝিনাইদহগামী একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি ছিটকে সড়কের পাশে পড়ে যায়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম মোল্ল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....