ঢাকা রবিবার , ৮ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভাণ্ডারিয়ায় দেড় শতাধীক প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরন

আইএম নিউজ
জানুয়ারি ৮, ২০২৩ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

পিরাজপুর প্রতিনিধি :: পিরাজপুরের ভাণ্ডারিয়ায় রোববার (৭ জানুয়ারি) সকালে ‘সুইট বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের দেড় শতাধিক প্রতিবন্ধী শীক্ষার্থীর মাঝে বিনামূল্যে শীতবস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল চন্দ্র কির্তোনিয়ার সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজ সেবক মো, মইনুল হক লাভলু, সাংবাদিক মো. ছগির হোসেন, ওয়ার্ল্ড ভিষন ভাণ্ডারিয়া এপি ম্যানেজার লিনডা ডফো। শীতবস্ত্রের মধ্যে ছিল কম্বল, জ্যাকেট এবং উপহার সামগ্রীর মধ্যে ছিল রং পেন্সিল ও পেন্সিল বক্স। উপজেলা নির্বাহী অফিসার, এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিষন বাংলাদেশ ভাণ্ডারিয়া এপি যৌথ ভাবে শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।

উল্লেখ্য অত্র বিদ্যালয়ের ১ম শ্রেনীর বাক প্রতিবন্ধী ছাত্র মো. তাইফ মোস্তফা’র আঁকা ছবি প্রধানমন্ত্রীর ঈদকার্ডে স্থান পাওয়ায় তাকে দেয়া এক লক্ষ টাকা অনুদান এর চেক প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার হাত থেকে গ্রহন করা হয়।

সংবাদটি শেয়ার করুন....