ঢাকা মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বিচার দাবিতে মরদেহ নিয়ে  থানা ঘেরাও , পুলিশের লাঠিচার্জ 

Link Copied!

গাইবান্ধার ফুলছড়িতে জমি নিয়ে সংঘর্ষে  মৃত্যুর ঘটনায়  মরদেহ  নিয়ে  বিচারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্বজন ও এলাকাবাসী। এ সময়  পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে মরদেহ ছিনিয়ে নেয়।
সোমবার  ১৮ মার্চ সকালে  বিরোধপূর্ণ  জমিতে নুরুন্নবী মিয়া নাম দিয়ে প্রতিপক্ষ গুলজার মিয়া ও তার লোকজন  হামলা  চালান। এতে নুরনবী মিয়া সহ কয়েকজন গুরুতর আহত হয়। গুরুতর আহত নুরুন্নবী মিয়াকে  রংপুর মেডিকেল  কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয় । নিহতের  স্বজনরা  হত্যাকারীদের বিচারের দাবিতে  মরদেহ নিয়ে  মঙ্গলবার  সকালে ফুলছড়ি থানায় গেলে পুলিশের  সঙ্গে  তাদের তর্কবিতর্ক ও ধাক্কাধাক্কি হয় । এ সময় পুলিশ বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে । পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে মরদহ কেড়ে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে  পাঠায়।
এ ঘটনায় বিচার বিক্ষুদ্ধ জনতা উপজেলা  পরিষদের সামনে মানববন্ধন করে। পরে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার  আব্দুল্লাহ আল মামুন  ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনদাকে শান্ত করে ।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো : রাফিকুজ্জামান বসুনিয়া  ঘটনা সত্যতা স্বীকার করে বলেন,  নিহতের স্বজন ও  এলাকাবাসী মরদহ নিয়ে থানায় এলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় । পরে তাদের কাছ থেকে মরদেহ নিয়ে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন....